প্রতিবারের মতো এবারও পবিত্র রবিউল আউয়ার উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আঙিনায় আয়োজন করা হবে ইসলামি বইমেলার। আগামী ৪ সেপ্টেম্বর থেকে এই মেলা শুরু হওয়ার কথা রয়েছে। বইমেলায় স্টল বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) ১৪৪৭ হিজরি উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী ০৪/০৯/২০২৫ খ্রি. তারিখ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী 'ইসলামী বইমেলা' অনুষ্ঠিত হবে। উক্ত বইমেলায় অংশগ্রহণে ইচ্ছুক পুস্তক প্রকাশক/ব্যবসায়ীগণকে আগামী ১২/০৮/২০২৫ তারিখ থেকে ২৬/০৮/২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজ-পত্রসহ সিডিউল/আবেদনপত্র ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ কেন্দ্রীয় বিক্রয় শাখা হতে ১,০০০/-(এক হাজার) টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখ ২৭/০৮/à
