বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

বাজারে এলো লেখকপত্রের ২৫তম সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেখা ও লেখকের কথা নিয়ে প্রকাশিত সাড়া জাগানো সাময়িকী লেখকপত্রের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ সংখ্যাটি এখন বাজারে। এ নিয়ে পত্রিকাটির ২৫টি সংখ্যা প্রকাশিত হলো। বিশেষায়িত পত্রিকাটি সাত বছরে পা রেখেছে।

চলতি সংখ্যায় আত্মজৈবনিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তুমুল জনপ্রিয় ঔপন্যাসিক কাসেম বিন আবুবাকারের। বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে প্রবীণ আলেম লেখক, গবেষক ও সাংবাদিক ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহেদীর। কবি আল মাহমুদের ইসলামি ভাবধারার কবি হয়ে ওঠার গল্প বলেছেন মুজতবা মাহবুব। ইদারাতুল মাআরিফ ও আলেম সাংবাদিকতা চর্চার ছয় দশক নিয়ে লিখেছেন তরুণ লেখক ও সাংবাদিক আতাউর রহমান খসরু। চলে যাওয়া লেখক আল্লামা সুলতান যওক নদভী রহ.কে নিয়ে তাঁর সান্নিধ্যের স্মৃতি তুলে ধরেছেন কথাশিল্পী ইয়াহইয়া ইউসুফ নদভী। লেখক চেনার যত উপায় নিয়ে লিখেছেন মোস্তফা তানিম। লেখালেখি বিষয়ে ছোটগল্প লিখেন মুনীরুল ইসলাম। প্রথম বই প্রকাশের গল্প বলেছেন শেখ বিপ্লব হোসেন। তারুণ্য ভাবনায় সূচিবদ্ধ হয়েছেন আলেম লেখক, কলামিস্ট ও চিন্তক মনযূরুল হক। কবির কাছে খলিফা আল মানসুরের নাস্তানাবুদ হওয়ার গল্প লিখেছেন মোজাম্মেল হোসেন ত্বোহা। একটি সমৃদ্ধ লাইব্রেরি ও দুর্লভ সংগ্রহশালার কাহিনি লিখেছেন হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। নারীর লেখালেখি নিয়ে লà