এনামুল করীম ইমাম
ছোটবেলা থেকেই গজল লিখতাম। এই সুবাদে মাদরাসার এক বড়ভাই (ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতা) একদিন পরিচয় করিয়ে দেন আইনুদ্দিন আল আজাদ রহ.-এর সাথে। স্নেহ করতেন। উৎসাহ দিতেন। তাই পাগলের মতো ছুটে যেতাম তার কাছে।
আজাদ ভাই কাজ করতেন প্রত্যয় প্রোডাক্ট নিয়ে। কিন্তু চরম আর্থিক সংকটে পড়ে দুই লাখ টাকায় বিক্রি করে দেন প্রত্যয় প্রোডাক্ট; কিন্তু আজাদ ভাইয়ের ছোটভাই সিরাজুল ইসলাম ক্রেতাদের সাথে যোগশাজোসে সব মালামাল দিয়ে অল্প কিছু টাকা নিয়ে ভেগে যায়। সবকিছু হারিয়ে নিঃস হয়ে পড়েন আজাদ ভাই।
বসারও কোনো জায়গা নেই। তখন তিনি কোনো এক অভিমানে দলীয় কার্যালয়েও খুব একটা যেতেন না। বসতেন সাংবাদিক এবিএম শেহাবদ্দিন শেহাব ভাইয়ের প্রজন্ম প্রকাশের অফিসে। না হয় ডিজাইনার নাজমুল হায়দারের ওখানে।
এক পড়ন্ত বিকেলে প্রজন্ম প্রকাশের অফিসে বসে আছি আজাদ ভাই, শেহাব ভাই, আরিফ ভাই (শেহাব ভাইয়ের বন্ধু ও জজকোর্টের এ্যাডভোকেট) ও আমি। শেহাব ভাই বললেন, আইনুদ্দিন এখন কী করবা?
আজাদ ভাই বললেন, কন তো ভাই কী করি? করার