সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন নিয়ে মুফতি আব্দুল মালেকের ফতোয়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও কিছু কথা নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার

ইজতেমা গুচ্ছ : আবদুল্লাহ আশরাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাট্টিমাথায় মুসল্লিরা
যাচ্ছে ইজতেমায়
হকের পথে তোমরা সবাই
আয় না ছুটে আয়।

মুখে যিকির, মাথায় ফিকির
জান্নাতি কাফেলা
সে কাফেলায় সবাই চলো
আর করো না হেলা।

ডানে ডানে চলছে সবাই
দিচ্ছে আবার সালাম
মুচকি হেসে দরদমাখা
বলছে নরম কালাম।

নতুন সাথীর আগমনে
খুশিতে আটখানা
নিজের খাবার অন্যকে দেয়
ফজিলত যে জানা।

তুরাগ তীরে

আলোর মেলা বসছে তুরাগ
তীরে
ফেরেশতারা পড়ছে সালাত
ঘিরে।

মুসুল্লিরা আর বসে নাই
নীড়ে
আসেছ তারা জলদি কিবা 
ধীরে।

মধু হাওয়া বইছে ঝিরে
ঝিরে
তুরাগ তীরে এসো সবাই
ফিরে।


দেখো এসে

তুরাগ তীরের ইজতেমাতে 
লক্ষ মুমিন আসছে রে 
খোদা প্রেমে সিক্ত হয়ে হয়ে
খুশির হাওয়ায় ভাসছে রে।

তোমরা যারা ঘরে বসে
নিত্য সময় ক্ষয় কর
আজগুবি সব কথা বলে
পাঁচকে আবার নয় করো।

এসব ফেলে দেখো এসে
কত্ত মুমিন সিক্ত রে
তৃপ্তি খুঁজে পায় প্রতিদিন 
যারা ছিল রিক্ত রে ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ