মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

ক্লান্তি দূর করতে যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটানা দীর্ঘ সময় ধরে কাজ করলে একঘেয়েমি আসা স্বাভাবিক। এমন সময়  আর কাজ করতে ইচ্ছে করে না। কাজের গতিও কমে যায়। দিনের শুরুতে যে চনমনে ভাবটা থাকে সেটা তখন তলানিতে গিয়ে ঠেকে। ক্লান্ত হয়ে পড়ে শরীর ও মন। এই সময় অনেকেই নিজেকে চাঙ্গা করতে বিভিন্ন ফাস্টফুড, চিপ্‌স, চকোলেট,বিস্কিটকে আপন করে নেন। এই মজাদার খাবারগুলো  আপনাকে সাময়িক আনন্দ দান করে এবং  পেট ভরাতে সাহায্য করলেও শরীরে দীর্ঘস্থায়ী সমস্যার সৃষ্টি করে থাকে। প্রতিনিয়ত এই খাবারগুলো খাওয়ার ফলে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই ক্লান্তি দূর করতে এমন খাবার  খাওয়া উচিত যেগুলো শরীরের ক্ষতি না করে আপনাকে সুস্থ রাখতে ও  কাজের গতি বাড়াতে সাহায্য করবে।

কাঠবাদাম

কাঠবাদামে যে ফ্যাট রয়েছে তা শরীরের জন্য ভীষণ উপকারী। এই ফ্যাট শরীর ও মনকে চনমনে করে তুলতে সাহায্য করে। এই বাদামে প্রোটিনের পরিমাণ বেশি হওয়ার ফলে দীর্ঘ সময় পেট ভর্তি রাখতে কাঠবাদাম খেতে পারেন।

কলা

পুষ্টিবিদরা সকালের খাবারে একটি কলা রাখতে বলেন কারণ কলায় আছে কার্বোহাইড্রেট। সে জন্য একটি কলা খেলে বহু ক্ষণ খিদে পায় না। যার ফলে বার বার খাবার প্রবণতাও কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি ক্লান্তি দূর করতে সাহায্য করে।

মাখনা

পদ্মফুলের বীজ মাখনা নামে পরিচিত। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে অবশ্যই আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন মাখনা। মাখনায় প্রচুর পরিমাণে পটাশিয়াম ও সোডিয়াম রয়েছে যা শরীরের ক্লান্তি দূর করতে সাহায্য করতে করে।

আপেল

পুষ্টিবিদের মতে শরীর চাঙ্গা রাখতে চাইলে কফির বদলে আপেল বেশি কার্যকরী। আপেলে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট যা শরীরে শক্তি জুগিয়ে ক্লান্তি দূর করে। এছাড়া আপেল শরীরের রোগ প্রতিরোধেও সহায়তা করে।

কিশমিশ

কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের ক্লান্তি নিমিষেই দূর করতে সাহায্য করে। আবার কজের গতি বৃদ্ধি করতেও সাহায্য করে। শুকনো কিশমিশের পাশাপাশি পানিতে ভেজানো কিশমিশও শরীরের জন্য উপকারী। একটি গ্লাসে ৫-৬ টি কিশমিশ সারা রাত ভিজিয়ে রেখে সকাল বেলা পানিসহ কিশমিশগুলো খেলে সারাদিন সহজে ক্লান্তি আপনাকে কাবু করতে পারবে না।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ