মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

যেসব অভ্যাসে কমে যেতে পারে আপনার আয়ু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিদিনের কিছু অভ্যাসই আপনাকে সুস্থ থাকতে এবং মন ভালো রাখতে সাহায্য করে। আর তা অবশ্যই সুঅভ্যাস। সুতরাং, বদঅভ্যাস আপনার জন্যই ক্ষতিকর। যেমন- ধূমপানের অভ্যাস আয়ু কমিয়ে দিতে পারে তা আমরা সবাই জানি। ঠিক তেমনই মদ্যপানের অভ্যাসও শরীরের জন্য ক্ষতিকর। তবে এসব বদভ্যাস ছাড়াও এমন কিছু অভ্যাস রয়েছে, যা আপনার জন্য ক্ষতিকর। চলুন সেগুলো কী কী জেনে নেওয়া যাক:

. অনেকেরই খেতে বসে টিভি বা ফোনে সিরিজ দেখার অভ্যাস রয়েছে। আপনারও যদি এমন অভ্যাস থেকে থাকে, তাহলে আজই পাল্টে‌ ফেলুন। কারণ খাবার সময় অন্যমনস্ক থাকলে শ্বাসনালীতে খাবার আটকে যেতে পারে। আবার ঠিকমতো চিবিয়ে খাবার না খেলে বদহজম হতে পারে। দেহে পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে।

. মাংস খাওয়ার পর সেটি দাঁতের গোড়ায় আটকে গেলে টুথপিক ব্যবহার করবেন না। এটি মাড়ির ক্ষতি করে। সেক্ষেত্রে ব্রাশ কিংবা ফ্লস ব্যবহার করতে পারেন।

. শুয়ে বই পড়ার অভ্যাস থাকলে আজই বদলে ফেলুন। কারণ এটি মেরুদণ্ডের জন্য মোটেও ভালো নয়। ফলে আগামী দিনে নানা সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে বালিশ বা দেওয়ালে হেলান দিয়ে বই পড়তে পারেন।

. গোসলের সময় গরম পানি ব্যবহার করলে ভুলেও মাথায় ঢালবেন না। কারণ গরম পানি ব্যবহারে চুলের মারাত্মক ক্ষতি হয়। এমনকি ত্বকেও খুব বেশি গরম পানি ব্যবহার করবেন না। এতে ত্বক শুষ্ক হয়ে যায়।

. অনেকেরই বাথরুমে ফোন নিয়ে ঢোকার অভ্যাস আছে। আর এটি খুবই খারাপ। কমোডে বসে ফোন ঘাঁটাঘাঁটির অভ্যাস একদম ভালো নয়। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় এবং রক্তবাহিকাতেও চাপ সৃষ্টি হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ