মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভূঞাপুরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ: স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংবিধান সংশোধন করেই নতুনভাবে সংস্কারের উপকার পেতে হবে ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট

হাড়ের ক্ষয় রোধে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

নারীদের ৪৫ থেকে ৫৫ বছরের মধ্যে রজোনিবৃত্তি হয়। ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হওয়ার সময়ে শারীরিক এবং মানসিক নানা পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়।

কারণ ইস্ট্রোজেন উৎপাদনের হার এই সময় থেকেই কমতে শুরু করে। এর ফলে খাবার থেকে ক্যালসিয়াম শোষণ করার যে স্বাভাবিক প্রক্রিয়া, তার গতিও শ্লথ হয়ে যেতে থাকে। ধীরে ধীরে হাড় দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়লে হাড় ক্ষয়ে যাওয়া বা অস্টিয়োপোরোসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে থাকে।

চিকিৎসকরা বলছেন, এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকা প্রয়োজন। কিন্তু সন্তান প্রসব বা রজোনিবৃত্তির পর হরমোনের হেরফেরে শরীর থেকে ক্যালসিয়ামের পরিমাণ লক্ষণীয় ভাবে কমতে থাকে। ফলে হাড় ভঙ্গুর হয়ে পড়ে। রজোনিবৃত্তির পর এই সমস্যা মারাত্মক আকার ধারণ করতে পারে। ফলে হাড় দুর্বল হয়ে ভেঙে যাওয়ার প্রবণতাও বেড়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে দুধ বা দুগ্ধজাত খাবারই একমাত্র ভরসা। এছাড়া ডিম, মাছ, মাংস, বাঁধাকপির মধ্যেও ক্যালসিয়াম রয়েছে। হাড় ভালো রাখতে ক্যালসিয়ামের পাশাপাশি শরীরে ভিটামিন ‘ডি’ বা ফসফরাসের মতো খনিজের অভাব যাতে না ঘটে, সে খেয়ালও রাখতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ