শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

আদা-চা পান করে বিপদ ডেকে আনছেন না তো !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আদা আমাদের সবার সুপরিচিত একটি মসলা। আমরা আদা প্রতিদিনেই কিছু না কিছুর সঙ্গে খেয়ে থাকি। অনেকে চায়ের সঙ্গে আদা খেয়ে থাকেন। তবে এ মসলার সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে তরকারিতে, মানে রান্নার কাজে। আদায় আছে প্রচুর পরিমাণে ঔষধি গুণ। ঠান্ডা, গলাব্যথায় আদা-চা বেশ উপকারী। তবে সবসময় আদা-চা খাওয়া কি ঠিক? আজকে আমরা জানব আদার অপকারিতা নিয়ে। তবে কিছু ওষুধ আছে, যেগুলোর সঙ্গে আদা সেবনে রয়েছে স্বাস্থ্যঝুঁকি। যেসব ওষুধ খেলে আদা খাওয়া থেকে বিরত থাকতে হবে। -সূত্র ভারতীয় গণমাধ্যম।

যারা রক্ত পাতলার কারণে ওষুধ (যেমন: ওয়ারফেরিন, অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল ইত্যাদি) সেবন করেন, আদা তাদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি বাড়াতে পারে। তাই এসব ওষুধ সেবনকালে আদা এবং আদা-চা খাওয়া থেকে বিরত থাকা জরুরি।

এ ছাড়া উচ্চ রক্তচাপের ওষুধের সঙ্গে, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেমন- অ্যামলোডিপিনের সঙ্গে আদা সেবন করলে রক্তচাপ বেশি কমে যেতে পারে। পাশাপাশি ব্যথানাশক যেমন: ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেন-জাতীয় ওষুধের সঙ্গে আদা খেলেও রক্তপাতের আশঙ্কা বেড়ে যায়।

গর্ভবস্থায় আদা খাওয়া উচিত না— এতে প্রিম্যাচিউর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আদা চা বেশি খেলে অনিদ্রা দেখা দিতে পারে। যারা ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন, তাদের আদা না খাওয়াই ভালো। আদা বেশি পরিমাণে খেলে ডায়রিয়া ও পেটব্যথা বাড়তে পারে। আদা বেশি খেলে হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। অতিরিক্ত আদা খেলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ