মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকা জেলা দক্ষিণ জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে ভিক্ষাবৃত্তি নিয়ে নাগরিকদের কঠোর সতর্কতা পাকিস্তানের বরিশালের শীর্ষ আলেম মাওলানা ওবাইদুর রহমান মাহবুব গুরুতর অসুস্থ, দোয়া কামনা রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু

যেভাবে তৈরি করবেন খেজুরের গুড়ের পোয়া পিঠা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

শীতের সময়টাতে খেজুর গুড়ের তৈরির নানা ধরনের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। গ্রামে তো বটেই, শহরেও চলে এই পিঠা খাওয়ার আয়োজন। এখনকার গৃহিনীরা বেশ দক্ষ। তারা সবদিক সামলিয়ে পিঠা তৈরির জন্যও সময় রাখতে পারেন।

তাইতো শীতের সময়ে পিঠার আয়োজন থাকে প্রায় সব ঘরেই। খেজুর গুড় দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পোয়া পিঠা। চলুন জেনে নেওয়া যাক খেজুরের গুড়ের পোয়া পিঠা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

আতপ চালের গুঁড়া- ৩০০ গ্রাম

খেজুরের গুড়- প্রয়োজনমতো

গুঁড়া দুধ- ২ টেবিল চামচ

আটা- ১ কাপ

পানি- পরিমাণমতো

তেল- ভাজার জন্য।

যেভাবে তৈরি করবেন-

প্রথমে গুড় জ্বাল দিয়ে ছেঁকে ঠান্ডা করে রাখুন। তারপর তেল বাদে গুড়ে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে গুলিয়ে প্রায় ২-৩ ঘণ্টা রেখে দিন। এরপর একটি কড়াইয়ে তেল গরম করে তাতে গোল চামচ দিয়ে গোলা নিয়ে একটি একটি করে পিঠা লাল করে ভেজে তুলুন, তারপর সাজিয়ে পরিবেশন করুন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ