মুখে দুর্গন্ধের কারণে অসস্ত্বিতে পড়তে হয়। দিনে দুবার ব্রাশ করার পরও গন্ধ যেন থেকেই যায় । এ অবস্থায় মুখ ঢেকে কথা বলা ছাড়া কোন উপায় থাকে না । কারো সাথে কথা বলতে গেলে বিব্রত লাগে, হাসতেও পারেন না প্রাণ খুলে। আমাকে নিয়ে কে কি ভাববে ? এসব চিন্তা করে, সবসময় মনে একটি চাপা ভয় যেন থেকেই যায়।
দুর্গন্ধ থেকে বাচার উপায় –
মুখের দুর্গন্ধের অন্যতম একটি কারণ হলো অপরিচ্ছন্নতা। প্রত্যেকের মুখেই প্রচুর জীবাণু রয়েছে। পরিস্কার-পরিচ্ছন্ন বজায় না রাখলে এই জীবাণু গুলো থেকেই হতে পারে সংক্রমণ আর তা থেকে দুর্গন্ধ। দুর্গন্ধ থেকে রেহাই পেতে দিন দুইবার ব্রাশ করা অবশ্যক। প্রতিবারের জন্য সময় বরাদ্দ রাখুন ২ মিনিট।
ব্রাশ করার নিয়ম-
জীবাণুরোধী টুথপেস্ট বেছে নিন। সকাল ও রাতে খাওয়ার পর দাঁত ব্রাশ করতে হবে। মৃদু চাপ দিয়ে দাত ব্রাশ করুন। অতিরিক্ত চাপ দিয়ে দাত ব্রাশ করা উচিত নয় । এছাড়া দুপুরে বা অন্য সময় খাবারে পর কুলি করুন। জীবাণুরোধী মাউথ ওয়াশ ব্যবহার করা ভালো। কর্মক্ষেত্রে বা ব্যাগে একটি মাউথ ওয়াশ বোতল রাখুন।
দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা পরিস্কার করতে ডেন্টাল ফ্লাশের সাহায্য নিন। দিনে অন্তত একবার à