আওয়ার ইসলাম ডেস্ক
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فُرِجَ سَقْفُ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهَا فِي صَدْرِي، ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي، فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَقَالَ لِخَازِنِ السَّمَاءِ: افْتَحْ، قَالَ: مَنْ هَذَا؟ قَالَ: جِبْرِيلُ…»
(رَوَاهُ الْبُخَارِيُّ، كِتَابُ الْحَجِّ، بَابُ مَا جَاءَ فِي زَمْزَمَ)
হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আমি মক্কায় অবস্থান করছিলাম। এমন সময় আমার গৃহের ছাদ বিদীর্ণ করা হলো। এরপর হজরত জিবরীল আলাইহিস সালাম অবতরণ করলেন। তিনি আমার বক্ষ বিদীর্ণ করলেন এবং তা জমজমের পানি দ্বারা ধৌত করলেন। অতঃপর তিনি একটি স্বর্ণের পাত্র নিয়ে এলেন, যা হিকমত ও ঈমানে পরিপূর্ণ ছিল। তিনি তা আমার বক্ষে ঢেলে দিলেন। এরপর আমার বক্ষ পূর্বের ন্যায় বন্ধ করে দিলেন। তারপর তিনি আমার হাত ধরে আমাকে প্রথম আসমানের দিকে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে তিনি আসমানের প্রহরীকে বললেন, ‘দরজা খুলুন।’ প্রহরী জিজ্ঞেস করলেন, ‘কে?’ তিনি বললেন, ‘আমি জিবরীল…।’” (সহিহ বুখারি)
এই হাদিস থেকে জানা যায় যে, মহান আল্লাহ তা'আলার বিশেষ ব্যবস্থাপনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র হৃদয় জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছিল। অন্যান্য সহিহ হাদিস থেকেও প্রতীয়মান হয় যে, তাঁর পবিত্র হৃদয় একাধিকবার জমজমের পানি দ্বারা ধৌত করা হয়। এটি জমজমের পানির পবিত্রতা, বরকত ও বিশেষ মর্যাদার অন্যতম উজ্জ্বল প্রমাণ। আল্লাহ তা'আলাই সর্বাধিক অবগত।
মূল : মাওলানা আব্দুর রহমান কাওসার মাদানী
অনুবাদ : শরিফ হাসানাত
এসএইচ/