সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার

ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির উদ্যোগে চলছে চার দিনব্যাপী বিশেষ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা ও সিরাত প্রদর্শনী।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ধানমন্ডি তাকওয়া মসজিদে উদ্বোধনী আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ধানমন্ডি তাকওয়া মসজিদ সোসাইটির সভাপতি, সাবেক বাণিজ্য উপদেষ্টা ও আকিজ-বশির গ্রুপের চেয়ারম্যান শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ ড. মঞ্জুরে এলাহী, অধ্যাপক ড. এ কে এম আজিজুল হক, আল্লামা সাইফুল ইসলামসহ অন্যান্য ইসলামি পণ্ডিত।

আলোচনায় বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও অনুপম আদর্শ সমগ্র মানবতার জন্য মুক্তির দিশা। সমাজে শান্তি, ন্যায়বিচার, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের বিকল্প নেই।

চার দিনব্যাপী এ আয়োজনে থাকছে বিশেষ আলোচনা সভা, সেমিনার ও ব্যতিক্রমী সিরাত প্রদর্শনী। প্রদর্শনীতে মহানবী (সা.)-এর জীবন ও সংগ্রাম, তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা, মক্কা-মদিনার ঐতিহাসিক স্থান এবং পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববির প্রতিকৃতি তুলে ধরা হয়েছে।

এ ছাড়া তরুণ প্রজন্ম ও শিশু-কিশোরদের আকৃষ্ট করতে রাখা হয়েছে ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন ও বিভিন্ন দৃশ্যভিত্তিক উপস্থাপনা। এর মাধ্যমে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও মানবিক শিক্ষা সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের কাছে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ পরিচিত করে তোলা এবং তাঁর শিক্ষার আলোকে মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। চার দিনব্যাপী এ অনুষ্ঠানমালা ও প্রদর্শনী চলবে আগামী কয়েক দিন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ