রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুমিল্লার দিঘীরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ার ইসলাম ডেস্ক

চারদিকে ডেঙ্গুর ছড়াছড়ি।সামান্য জ্বর হলেই দেখা দিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। যেকোনো অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করার শিক্ষা দেয় ইসলাম। কেননা দোয়া একটি মহান ইবাদত। মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা মুমিন: ৬০) 

অতএব, মুসলিম উম্মাহর উচিত ডেঙ্গুসহ নানারকম জটিল অসুস্থতায় আল্লাহ তাআলার সাহায্য চাওয়া। নিশ্চয়ই তিনি বান্দার ডাকে সাড়া দেবেন। এখানে ডেঙ্গুর মতো মারাত্মক অসুস্থতায় আল্লাহর সাহায্য কামনায় তিনটি গুরুত্বপূর্ণ দোয়া তুলে ধরা হলো, যেগুলো আমল করার মাধ্যমে বান্দা সুস্থ হবেন ইনশাআল্লাহ।

১.  أعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ 

উচ্চারণ: ‘আউযু বি কালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।’ 

অর্থ: আল্লাহর পূর্ণ কালিমার বিনিময়ে তার সৃষ্টির সব অনিষ্ট থেকে পরিত্রাণ চাচ্ছি। (আবু দাউদ: ৩৮৯৮) এই দোয়া যেকোনো ক্ষতিকর সৃষ্টির অনিষ্ট থেকে বাঁচতে সবসময় পড়া বাঞ্ছনীয়। ডেঙ্গু-ম্যালেরিয়ার মতো রোগ হয়ে গেলেও এই দোয়া পড়া উচিত, যাতে আল্লাহ বড় ক্ষতি থেকে মুক্ত রাখেন এবং পরিত্রাণ দেন।

২. اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبْ الْبَاسَ اشْفِهِ وَأَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا 

উচ্চারণ: ‘আল্লাহুম্মা রাব্বান নাসি উজহিবাল বা’সি, ইশফিহি ওয়া আনতাশ-শাফি, লা শিফায়া ইল্লা শিফায়ুকা শিফায়ান লা ইউগাদিরু সাকমা।’ 

অর্থ: ‘হে আল্লাহ! মানুষের প্রতিপালক, কষ্ট দূরকারী। আমাকে আরোগ্য দিন, আপনি আরোগ্যকারী—আপনি ছাড়া কোনো আরোগ্যকারী নেই। এমন আরোগ্য দিন যেন কোনো রোগ না থাকে।’ (বুখারি: ৫৭৪২)

৩.  أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ إِلاَّ عُوفِيَ 

উচ্চারণ: ‘আসয়ালুল্লাহাল আজিম, রাব্বাল আরশিল আজিমি আই-ইয়াশফিয়াকা।’ 

অর্থ: আমি মহান আল্লাহর কাছে- যিনি মহা আরশের প্রতিপালক তোমার সুস্থতা কামনা করছি।’ (সুনানে তিরমিজি: ২০৮৩) এই দোয়াটি রোগী পড়বে না, বরং রোগীর জন্য অন্যরা পড়বে। অসুস্থ ব্যক্তির জন্য এই দোয়া পড়া সুন্নত। ইবনে আব্বাস (রা.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন, কেউ যদি কোনো রোগীকে দেখতে যায় যার মৃত্যুক্ষণ আসেনি, সে তার জন্য সাতবার এই দোয়া করলে তাকে রোগমুক্ত করা হবে। (সুনানে তিরমিজি: ২০৮৩; মেশকাত: ১৫৫৩)

উল্লেখ্য, কোরআন-হাদিসে ডেঙ্গুরোগ থেকে মুক্তির কোনো সুনির্দিষ্ট আমল নেই। কিন্তু উল্লেখিত দোয়াগুলো যেকোনো ক্ষতিকর প্রাণীর ক্ষতি থেকে মুক্ত থাকার জন্য এবং নানারকম অসুস্থতায় করা যায় এবং তা সুন্নাহ সমর্থিত আমল। আর মুমিন মুসলমানদের অজানা নয় যে, সুন্নাহ সমর্থিত যেকোনো আমলের কল্যাণ ইহকাল ও পরকালে নিহিত রয়েছে। 

আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষাক্ত পোকা-মাকড়, মশা-মাছি থেকে সাবধান থাকার তাওফিক দান করুন। ভাইরাসজনিত অসুস্থতা ও মহামারী থেকে হেফাজত করুন। যেকোনো অসুস্থতায় যথাযথ চিকিৎসা নেওয়ার পাশাপাশি উল্লেখিত দোয়াগুলো মাধ্যমে আল্লাহর কাছে সুস্থতা কামনার তাওফিক দান করুন। আমিন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ