রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

আওয়ার ইসলাম ডেস্ক

২০৩৯ সাল মুসলিমদের জন্য একটি বিরল বছর হতে যাচ্ছে। ওই এক গ্রেগরিয়ান বছরের মধ্যেই তিনটি ঈদুল আজহা ও ঈদুল ফিতর পালনের সম্ভাবনা রয়েছে। একই বছরে দুটি পৃথক হিজরি বছরের হজের মৌসুমও পড়তে পারে।

প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের ৫ জানুয়ারি ঈদুল আজহা, ১৯ অক্টোবর ঈদুল ফিতর এবং ২৬ ডিসেম্বর আবার ঈদুল আজহা পালিত হতে পারে।

এর ফলে ২০৩৯ সালের মধ্যেই দুটি ভিন্ন হিজরি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম হজ মৌসুমটি হবে ১৪৬০ হিজরি সালে, আর দ্বিতীয়টি ১৪৬১ হিজরি সালে।

এর কারণ, ইসলামি চান্দ্র বছর গ্রেগরিয়ান বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন ছোট। ফলে প্রতিবছর ইসলামি মাসগুলো গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০-১১ দিন করে এগিয়ে আসে। এ কারণে দীর্ঘ সময়ের ব্যবধানে একই গ্রেগরিয়ান বছরে ইসলামি বর্ষপঞ্জির গুরুত্বপূর্ণ দুটি ধর্মীয় মৌসুম পড়ে যেতে পারে।

তবে উল্লেখিত তারিখগুলো উম্মুল কুরা ক্যালেন্ডারের হিসাবভিত্তিক সম্ভাব্য তারিখ। চাঁদ দেখা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপর ঈদ ও হজের চূড়ান্ত তারিখ নির্ভর করবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ