সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ড. এনামুল হক আজাদের ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের জরুরি বৈঠক ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারি জেনারেল ও এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. এনামুল হক আজাদের আকস্মিক ইন্তেকালে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আকস্মিক হৃদরোগে ইন্তেকাল করেন ড. এনামুল হক আজাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন রাত ১১টায় মিরপুরে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহিদী। আজ বেলা ১১টায় দ্বিতীয় জানাজা শেষে ফেনীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ড. এনামুল হক আজাদের ইন্তেকালে সোমবার সকাল ৯টায় রাজধানীর ৩১/১ পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ড. মাওলানা মুহাম্মদ ঈসা শাহিদী।

বৈঠক ও দোয়া মাহফিলে সংগঠনের নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ শওকত হোসেন, ড. ইসমাইল হোসেন, কাজী আবু বকর সিদ্দিক, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা মাকসুদুল্লাহ আমিনি, মাওলানা মীর বেলায়েত হোসেন, অধ্যক্ষ মাওলানা জালাল উদ্দিনসহ কেন্দ্রীয় কমিটির সদস্যরা বক্তব্য দেন।

বক্তারা ড. এনামুল হক আজাদের কর্মময় জীবন ও সংগঠনের প্রতি তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বৈঠকে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় মাওলানা ইসমাইল ফারুককে সংগঠনের নতুন সেক্রেটারি জেনারেল এবং কামরুল ইসলাম বাবুলকে অফিস সম্পাদক মনোনীত করা হয়।

এ ছাড়া ড. এনামুল হক আজাদের ইন্তেকালে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রকাশ করা শোক ও সহানুভূতির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

বৈঠকে আগামী ১ অক্টোবর মরহুম মাওলানা আব্দুর রহিম (রহ.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনার সফল করার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ