সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

আল-আকসায় দেড় হাজার ইহুদির অনুপ্রবেশ, মুসল্লিদের ওপর বিধিনিষেধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি দখলদার বাহিনীর পাহারায় প্রায় দেড় হাজার ইহুদি অনুপ্রবেশ করেছে। ইহুদিদের ধর্মীয় উৎসব সুক্কোতের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।

জেরুজালেম গভর্নরেটের বরাতে জানা যায়, দলে দলে ইহুদিরা আল-মাগারিবা ফটক দিয়ে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় ইসরায়েলি সেনা ও পুলিশ তাদের কঠোর নিরাপত্তা দেয়। অনুপ্রবেশকারীরা মসজিদ প্রাঙ্গণে তালমুদীয় বিভিন্ন ধর্মীয় আচার ও প্রার্থনা পালন করে।

বিশেষ করে আল-আকসার আল-কাত্তানিন ফটকের আশপাশে এসব ধর্মীয় আচার পালন করা হয়। এ সময় তথাকথিত ‘উদ্ভিদ নৈবেদ্য’ও মসজিদ প্রাঙ্গণে আনা হয়।

ইসরায়েলি বাহিনী আল-কাত্তানিন বাজারের কয়েকটি দোকানের মালিককে দোকান বন্ধ করতে বাধ্য করে। আল-আকসা মসজিদের দিকে যাওয়া এ বাজারের ভেতরেও ইহুদিরা ধর্মীয় আচার পালন করে। একই সময়ে পুরোনো শহরে সাধারণ মানুষের চলাচলে বিধিনিষেধ আরও কঠোর করা হয়।

মসজিদের বাইরের আল-হুত্তা ফটকের কাছেও ইহুদিরা প্রার্থনা করে। সুক্কোতের দ্বিতীয় দিনেও আল-আকসা প্রাঙ্গণ ও আশপাশে এ ধরনের ধর্মীয় আচার অব্যাহত থাকে।

এদিকে আল-আকসা মসজিদ ও পুরোনো শহরের আশপাশে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মুসল্লিদের প্রবেশ ও চলাচলের ওপরও বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই সঙ্গে ইহুদিদের প্রবেশের পর আল-মাগারিবা ফটক বন্ধ করে দেওয়া হয়। ফটকটি ডাং গেট নামেও পরিচিত। জেরুজালেম গভর্নরেটের মতে, এসব পদক্ষেপের মাধ্যমে আল-আকসা মসজিদে নতুন বাস্তবতা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। তাদের অভিযোগ, এর মাধ্যমে ঐতিহাসিক পরিস্থিতি পরিবর্তন করে মসজিদটির নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করা এবং স্থান ও সময় ভাগ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ