সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

কুরআনপ্রেমের এক নীরব দৃষ্টান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সলিমুদ্দীন মাহদী কাসেমী

কুরআনের প্রতি ভালোবাসা সবসময় বাহ্যিক পরিচয়ে প্রকাশ পায় না; কখনো তা প্রকাশ পায় নীরব অধ্যয়ন, অনুসন্ধান ও গবেষণায়।

চট্টগ্রামের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI)-এর শীর্ষ কর্মকর্তা এসপি জনাব এস. এম. রফিকুল ইসলাম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুরআন নিয়ে গভীরভাবে অধ্যয়ন ও গবেষণা করছেন। দীর্ঘ পরিশ্রমে তিনি কুরআন থেকে সালাত-সম্পর্কিত ৮৩টি সরাসরি এবং ২৫টি ইঙ্গিতপূর্ণ আয়াত নির্বাচন করেছেন, সঙ্গে সংযুক্ত করেছেন অনুবাদ ও তাফসিরের আলোচনা।

কাজটির যথার্থতা ও গবেষণাগত মান যাচাইয়ের জন্য তিনি তাফসির গবেষণা বিভাগ, জামিয়া ইসলামিয়া পটিয়া-এর শরণাপন্ন হয়েছেন। আজ (বুধবার) তিনি আমার জামিয়ার কামরায় এসে তাঁর কাজটি সম্পাদনা ও পরিমার্জনের অনুরোধ জানিয়ে গেলেন। তাঁর এই কুরআনপ্রেম ও আন্তরিকতা সত্যিই হৃদয়কে নাড়া দিয়েছে।

সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মকর্তাদের কুরআন নিয়ে অধ্যয়ন ও গবেষণায় আগ্রহী হওয়া আমাদের সমাজ ও আগামী প্রজন্মের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে। এটি ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হওয়ারও একটি সুন্দর উপলক্ষ।

আজ তাঁর হাতে ভালোবাসার নিদর্শন হিসেবে একটি ইংরেজি কুরআন শরিফ ও ‘তাযকিরায়ে জুলফিকার’ হাদিয়া দেওয়ার সুযোগ হলো।

আল্লাহ তাআলা তাঁর এই শ্রম ও কুরআনপ্রেম কবুল করুন, কাজটি সহজ ও পূর্ণাঙ্গ করুন এবং তাঁকে দ্বীন, দেশ ও জাতির জন্য কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।

লেখক: তাফসির বিভাগের জিম্মাদার, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ