মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ফেনী শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্ন আয়ের ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) শহরের চাড়িপুরের চৌধুরী বাড়ি মসজিদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা আমির মুফতি আবদুল হান্নান। ১১ নং ওয়ার্ড আমির জাকের হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শাহাদাত হোসেন চৌধুরী ফরহাদ, ওয়ার্ড সেক্রেটারি মোজ্জামেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

মুফতি আবদুল হান্নান বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই প্রকৃত ঈদের শিক্ষা। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। জামায়াতে ইসলামী সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জাকের হোসেন রুবেল জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১১ নং ওয়ার্ডে অসহায়, নিম্মআয়ের ১৭০ জন নারী-পুরুষকে বোরকা, লুঙ্গি, থ্রিপিস ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের পাঞ্জাবি ও পাঞ্জাবির কাপড় বিতরণ করা হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ