শারীরিক সীমাবদ্ধতা যে অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছর বয়সী কিশোরী হিবা আল-সাফাদি। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এই বয়সেই পবিত্র কোরআন হিফজ করার পাশাপাশি সাত কিরাআতে (পঠনশৈলী) পাণ্ডিত্য অর্জন করেছে সে।
সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ২৭তম কিং সালমান স্থানীয় কোরআন প্রতিযোগিতায় তার এই বিরল কৃতিত্ব সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।
সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় হিবা 'দৃষ্টিপ্রতিবন্ধী' ক্যাটাগরিতে অংশ নেয়। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে 'শাতিবিয়্যা' পদ্ধতিতে পূর্ণ সনদসহ পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। কেবল মুখস্থ করাই নয়, বরং বিশুদ্ধ উচ্চারণ ও সাতটি ভিন্ন কিরাআতে কোরআন তিলাওয়াতের বিশেষ দক্ষতা দেখিয়ে বিচারকদের নজর কেড়েছে এই কিশোরী।
প্রতিযোগিতা সংশ্লিষ্টরা বলছেন, ১২ বছর বয়সে সাতটি ভিন্ন কিরাআতে পূর্ণ কোরআন আয়ত্ত করা একটি বিরল ঘটনা। হিবার এই সাফল্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা বিকাশের নতুন দিগন্ত উন্মোচà