বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শাহজাহানপুর রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার ওয়াজ ও দোয়ার মাহফিল আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর শাহজাহানপুরে অবস্থিত রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে আজ রোববার (৪ জানুয়ারি) এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মাদরাসার সমাপনী ১১ জন ছাত্রের দস্তারবন্দী বা পাগড়ি প্রদান উপলক্ষে এই বিশেষ মাহফিল অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটি জানিয়েছে, রোববার বাদ আসর থেকে মাহফিলের কার্যক্রম শুরু হবে।

মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে নসিহত পেশ করবেন পাকিস্তান থেকে আগত বিশিষ্ট আলেম ও শাইখুল হাদিস ড. মনজুর আহমাদ মেঙ্গল।

এছাড়াও মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন। তাদের মধ্যে রয়েছেন: শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে আগত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, বাইতুল সুন্নাহ ঢাকার পীর সাহেব ড. আব্দুল আযীম আল-ফারুকী (মদিনার হুজুর); লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হোসাইন রাজী; শহীদবাগ জামে মসজিদের খতিব মুফতি আব্দুল গাফফার।

মাদরাসার প্রিন্সিপাল মুফতি সুলতান আহমদ জাফরি এবং সভাপতি মো. আবরার হোসেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখেরাতের কামিয়াবি হাসিল করার এবং মাদরাসার সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ