মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ।। ১০ চৈত্র ১৪৩২ ।। ৫ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত আহতের সংখ্যা জানাল ইসরায়েল ৭ ও ৮ শাওয়াল ভর্তি নেবে জামেআ হাকীমুল উম্মত  ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ইমামসহ দুজনের দাওরায়ে হাদিসে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় সেরা দশে যারা যুক্তরাষ্ট্র-ইরানের চলমান সংঘাত মধ্যস্থতায় এগিয়ে আসছে পাকিস্তান বেফাকের পর হাইয়াতুল উলয়ায়ও ঢালকানগর মাদরাসার ঈর্ষণীয় ফলাফল বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর দাওরায়ে হাদিসে ছাত্রদের মধ্যে মেধা তালিকায় শীর্ষ দশে যারা দাওরায়ে হাদিসে মেধা তালিকায় দ্বিতীয় পটিয়া মাদরাসা দাওরায়ে হাদিসে বালিকা শাখায় দেশসেরা ফাতিমাতুযযাহরা রা.মহিলা মাদরাসা ঢাকা

মসজিদে নববিতে নতুন সেবা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মদিনার মসজিদে নববিতে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীদের ধর্মীয় অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে আধুনিক ‘হিদায়াহ সেন্টার’ উদ্বোধন করেছে সৌদি আরব। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। 

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে জানা গেছে, এই কেন্দ্রটি মুসল্লিদের মাঝে ইসলামের প্রকৃত জ্ঞান, মধ্যপন্থা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিতে একটি প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে দর্শনার্থীরা ডিজিটাল ও ছাপানো উভয় মাধ্যমেই গুরুত্বপূর্ণ ধর্মীয় বই ও দিকনির্দেশনা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শায়খ সুদাইস আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, ‘সময়ের দাবি মেনে সেবার মানকে বিশ্বমানের করতে প্রযুক্তির বিকল্প নেই। এই সেন্টারের মাধ্যমে ইসলামের পবিত্র বার্তা বিশ্বজুড়ে মানুষের কাছে আরও সহজে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে পরিচালিত এই কেন্দ্রটি থেকে এখন থেকে যেকোনো ভাষার মানুষ সহজেই তাদের ধর্মীয় জিজ্ঞাসা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা খুঁজে পাবেন। মসজিদে নববিতে আগতদের আধ্যাত্মিক চেতনাকে শাণিত করতে এই উদ্যোগ এক নতুন অধ্যায় হিসেবে গণ্য হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ