সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

আলোচনা সভায় মুফতি আমিনী রহ.-এর আপসহীনতার কথা স্মরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত ইসলামি রাজনীতিবিদ মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। 

ইসলামি ছাত্র ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় আলেমরা অংশ নেন। মাওলানা আলী আজম কাসেমীর সভাপতিত্বে এবং মাওলানা নাসরুল্লাহ মুয়াজ ও মাওলানা মাহমুদ রিফাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামি ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ইসলামি ঐক্যজোটের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মুহাম্মদ বিটু, ইসলামি ছাত্র ফোরামের কেন্দ্রীয় অভিভাবক ফোরামের সদস্য মাওলানা খালেদ সিরাজী, মাওলানা সাঈদ সালমান, মাওলানা ইফতেখার জামিল, মাওলানা দেলোয়ার মাহদি ও জেলা ছাত্র ফোরামের আহ্বায়ক তারেক জামিল,ওলিউল্লাহ নাসির,নাঈম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, গত বছর ৫ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর ইসলামি ঘরানার দলগুলোর সঙ্গে যোগাযোগ করে আমরা ঐক্যের আহ্বান জানিয়েছিলাম। তখন প্রত্যাশিত সাড়া না মিললেও আশা করছি ভবিষ্যতে আমাদের পারস্পরিক ঐক্য আরও সুদৃঢ় হবে।

বক্তারা মুফতি ফজলুল হক আমিনী (রহ.)-এর রাজনৈতিক দূরদর্শিতা, ধর্মীয় নেতৃত্ব ও দেশের জন্য তার আপসহীন ভূমিকার কথা স্মরণ করেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ