শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

 এক মাসে ১ কোটি ৩৯ লাখের বেশি উমরা পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উমরা পালনকারীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। শুধু তা-ই নয়, অনেক আগত মুসল্লি মক্কা-মদিনায় অবস্থানকালে একাধিকবার উমরা পালন করছেন এবং সময়টুকু ইবাদত-বন্দেগিতে ব্যয় করছেন।

সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, ১৪৪৭ হিজরির জমাদিউল আউয়াল মাসে ১ কোটি ৩৯ লাখের বেশি উমরা আদায় হয়েছে। অর্থাৎ মাসজুড়ে দৈনিক গড়ে ৪ লাখ ৬৩ হাজার ৩৩৪ বার উমরা পালন করেছেন সৌদি আরবের নাগরিক ও বিভিন্ন দেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসলিমরা। এর আগের মাস, রবিউস সানিতে উমরা পালনের সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখেরও বেশি।

হারামাইন বিষয়ক জেনারেল অথরিটির সহযোগিতায় প্রস্তুত এই পরিসংখ্যানে আরও জানা যায়, জমাদিউল আউয়ালে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ লাখের বেশি বিদেশি উমরাযাত্রী। ডিজিটাল সেবা, সমন্বিত লজিস্টিক সহায়তা ও উন্নত ব্যবস্থাপনা তাদের আগমন এবং উমরার আনুষ্ঠানিকতা সম্পন্ন করাকে আরও সহজ করেছে।

অন্যদিকে গত ৩০ দিনে মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জিয়ারতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ১৫৩ জনে যা আগের মাসের তুলনায় ১ কোটি ২১ লাখের বেশি।

মন্ত্রণালয় জানিয়েছে,

মসজিদে হারামে নামাজ আদায় করেছেন ২ কোটি ৫৯ লাখ ৮৭ হাজার ৬৭৯ জন, মাতাফ এলাকায় উপস্থিত ছিলেন ১ লাখ ৪৮৯ জন, মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন ২ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ১৮৫ জন, রিয়াজুল জান্নাতে ইবাদত করেছেন ৯ লাখ ১২ হাজার ৬৯৫ জন, রাসুলুল্লাহ (সা.)-এর রওজায় সালাম পেশ করেছেন ২৩ লাখ ৬৩ হাজার ৩২৫ জন।

হারামাইন অথরিটি জানায়, দুই পবিত্র মসজিদের দর্শনার্থীর সংখ্যা নির্ধারণে তারা সেন্সরভিত্তিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। প্রধান প্রবেশপথগুলোতে স্থাপন করা ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা ভিড় নিয়ন্ত্রণ, জনস্রোতের গতিবিধি শনাক্তকরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয় আরও কার্যকর করে তুলছে।

উমরাযাত্রীদের এই ক্রমবর্ধমান সংখ্যা সৌদি আরবের হজ, উমরা ও জিয়ারত ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার প্রতিফলন বলেই মনে করছে সংশ্লিষ্টরা। মুসলিম বিশ্বের জন্য দুই পবিত্র মসজিদে পৌঁছানোকে আরও সহজ করতে নেওয়া পদক্ষেপগুলো সফল হচ্ছে পরিসংখ্যান তারই প্রমাণ বহন করে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ