শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীকাল শনিবার (১৫ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ পূর্ণ সংহতি ও আন্তরিক সমর্থন প্রকাশ করছে।

শুক্রবার (১৪ নভেম্বর) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি  শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এক যৌথ বিবৃতিতে সকল ওলামা-মাশায়েখ, দ্বীনদার জনগণ, যুব সমাজ ও ইসলামী চিন্তাবিদদের এই সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, কাদিয়ানিদের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ ও খতমে নবুওয়তের অস্বীকারের অপপ্রচারের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি এবং কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করা হবে।

তারা বলেন, খতমে নবুওয়তের ওপর ঈমান রাখা ইসলামের মৌলিক বিশ্বাস। এই বিশ্বাসের বিরুদ্ধে কাদিয়ানী মতবাদ একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা ইসলামের ভিত্তিকে চ্যালেঞ্জ করে। সৌদি আরব, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বিশ্বের বহু মুসলিম দেশ ইতোমধ্যে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণও এই ন্যায়সঙ্গত দাবিতে ঐক্যবদ্ধ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ