শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

বায়তুল মোকাররমে ২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন ২৮ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে পবিত্র কোরআনের তেলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতে আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২৪তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ–২০২৫’।

এই আয়োজনের উদ্যোক্তা হিসেবে রয়েছে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ ও পৃষ্ঠপোষক হিসেবে পি.এইচ.পি ফ্যামিলি, এবং সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।

সম্মেলনের প্রধান অতিথি থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব আ. হালিম খান, ঢাকা জেলা প্রশাসক তানজিল আহমেদ

এবং বাংলাদেশ পুলিশ ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) এজাজ আহমেদ।

এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্যাতনামা ক্বারীদের অংশগ্রহণকারীদের মধ্যে থাকছেন—মিসরের ক্বারী শাইখ আহমদ আল জাওহারি, তুরস্কের শাইখ আব্দুল ওয়ালী আরাকানি, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারী মাহদী গুলামনেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাইর আসফার।

সম্মেলন সভাপতিত্ব করবেন বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারী।

প্রসঙ্গত, ১৯৯১ সালে বাংলাদেশের বেতার ও টেলিভিশনের সাবেক প্রধান ক্বারী, মহান মুক্তিযুদ্ধের সংগঠক এবং বিশ্ববিখ্যাত তিলাওয়াতকারী মাওলানা ক্বারী মুহাম্মদ ইউসুফ রহ. প্রতিষ্ঠিত ‘ইক্বরা’ সংস্থা গত ৩৪ বছর ধরে ধারাবাহিকভাবে আন্তর্জাতিক কিরাত সম্মেলনের আয়োজন করে আসছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ