শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপির নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতে ইসলামের আলেম-ওলামাদের মামলা এখনও বহাল রয়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনটির নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (পীর সাহেব দেওনা)। একই সাথে আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা এসব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান তিনি।

বুধবার কিশোরগঞ্জ কটিয়াদী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত শানে রেসালাত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ক‌ওমি মাদরাসা শিক্ষক পরিষদের এই কেন্দ্রীয় সভাপতি এসব কথা বলেন।

সম্মেলনে দেওয়া বক্তব্যে পীর সাহেব দেওনা বলেন, একই সময়ে রাজনৈতিক ও আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় বিএনপি এবং হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করে নেওয়া হলেও হেফাজতের আলেমদের ওপর ঝুলতে থাকা মামলাগুলো বাতিল বা প্রত্যাহার করা হয়নি। তিনি অবিলম্বে এসব মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রচলিত শিক্ষাবোর্ডের বিতর্কিত নানা উদ্যোগের বিরুদ্ধে আলেম-ওলামারা তীব্র প্রতিবাদ ও আন্দোলন গড়ে তুলেছিলেন। সেই আন্দোলনের মুখে তৎকালীন সরকারও কিছু উদ্যোগ বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু বর্তমানে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থায় নাচ-গানসহ নানা বিষয় নতুন করে যুক্ত করা হচ্ছে। শিক্ষা খাতে এ ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এছাড়া তরুণ প্রজন্মের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব দেওনা জানান, বর্তমানে মাল্টিমিডিয়া মোবাইল ফোনের অবাধ ব্যবহারের কারণে দেশের যুবসমাজ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে অবিলম্বে এই বিষয়ে সরকারের নজর দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ