শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হারামাইনে আজ জুমার নামাজের ইমামরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে আজ, ৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ (১১ রবিউস সানি ১৪৪৭ হিজরি), রবিউস সানি মাসের দ্বিতীয় জুমা। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন দুই প্রখ্যাত আলেম ও কারী।

মসজিদে হারাম:
 আজ মসজিদে হারামের ইমামতি করবেন শায়খ উসামাহ খাইয়াত। ১৯৫৬ সালে মক্কায় জন্মগ্রহণ করা শায়খ উসামাহ ১৯৭৭ সালে স্নাতক, ১৯৮২ সালে মাস্টার্স এবং ১৯৮৮ সালে পিএইচডি সম্পন্ন করেন। ১৯৯৭ সাল থেকে তিনি মসজিদে হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের সদস্য।

মসজিদে নববি: 
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ সালাহ আল বুদাইর, যিনি সুললিত কোরআন তিলাওয়াত এবং আলেম ও দাঈ হিসেবেও পরিচিত। হাফুফে জন্ম নেওয়া শায়খ সালাহ ১৯৮৫ সালে হাই স্কুলে পড়ার সময়ই ইমামতি শুরু করেন। তিনি মোহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে স্নাতক সম্পন্ন করেছেন এবং ইসলামি আইনে বিশেষজ্ঞ। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও মদিনার হাইকোর্টের বিচারক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ