শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হিজরি নববর্ষে পরিবর্তন হবে কাবার গিলাফ, চলছে প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিবারের মতো এবারও হিজরি নববর্ষ উপলক্ষে পরিবর্তন করা হবে কাবার গিলাফ। আগামী ১ মুহাররম ১৪৪৭ হিজরি (বুধবার ২৫ জুন) এই গিলাফ পরিবর্তন হবে। ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। 

ইনসাইট দ্য হারামাইনের খবরে বলা হয়, হিজরি নববর্ষের প্রথম দিন এশার নামাজের পর কাবার গিলাফ পরিবর্তন করা হবে।

কাবার গিলাফকে কিসওয়া বলা হয়। প্রতি বছর কাবা শরিফের ওপর থাকা রেশমি কাপড় (গিলাফ) পরিবর্তন করা হয় অত্যন্ত নিখুঁত পরিকল্পনা অনুযায়ী। 

শুরু থেকে শেষ পর্যন্ত এই পবিত্র রীতি সম্পন্ন করতে ও প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন করতে বহু অভিজ্ঞ কারিগর ও প্রযুক্তিবিদদের অংশগ্রহণ প্রয়োজন হয়।

আগে কাবা গিলাফ পরিবর্তন করা হতো হজের দিন আরাফার হাজিরা যখন আরাফায় ময়দানে অবস্থান করতেন। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সৌদি কর্তৃপক্ষ সময় পরিবর্তন করে হিজরি বর্ষপঞ্জির প্রথম দিনে স্থানান্তর করেছে।
এই অনুষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে ‘মক্কা লাইভ চ্যানেল’ -এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ