শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হজে গিয়ে সৌদি হাসপাতালে চিকিৎসাধীন ১৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর হজ পালনে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ২৮৪ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৮ জন দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, সৌদি আরবে হজ পালনকারী বাংলাদেশিদের মধ্যে মোট ২৮৪ জন বিভিন্ন সময় চিকিৎসা গ্রহণ করেছেন। বর্তমানে ১৮ জন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া দেশটির বিভিন্ন চিকিৎসাকেন্দ্র থেকে বাংলাদেশি হাজিদের জন্য মোট ৬৩ হাজার ৭০৬টি চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৩৮ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১১ জন নারী। স্থানভিত্তিক হিসেবে মক্কায় মারা গেছেন ২৫ জন, মদিনায় ১১ জন, জেদ্দায় ১ জন এবং আরাফায় ১ জন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় গত ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট ছিল ৩১ মে। প্রথম ফিরতি ফ্লাইট ঢাকায় অবতরণ করে ১০ জুন সকাল ১০টা ৫৪ মিনিটে। সোমবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৪৭ হাজার ২১২ জন হাজি দেশে ফিরেছেন।

এবার সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে গত ৫ জুন, চাঁদ দেখার ওপর নির্ভর করে। আগামী ১০ জুলাই শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরা সম্পন্ন হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ