শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ব্যবস্থাপনায় কিছু নতুন নিয়ম ও পরিবর্তন যুক্ত করে ২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করেছে সৌদি আরব। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নতুন নিয়মে হজযাত্রীদের কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে আবশ্যিকভাবে জমা দিতে হবে। পাশাপাশি, হজযাত্রীদের খাবারের জন্য সৌদি ক্যাটারিং কোম্পানির সঙ্গে চুক্তি করতে হবে। এছাড়াও হজযাত্রী ব্যবস্থাপনার জন্য তাঁবু, সার্ভিস প্যাকেজ এবং পরিবহন সেবামূল্য প্রদান আবশ্যিক করা হয়েছে।

রোববার (১৫ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৪৪৭ হিজরি সনের ২০২৬ সালের হজের অফিসিয়াল টাইমলাইন বা রোডম্যাপ ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় ৮ জুন ২০২৫ সালে ২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করবে। এই রোডম্যাপটি হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এবং হজ কার্যক্রমে সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে পাঠানো হয়েছে।

২০২৬ সালের রোডম্যাপ অনুযায়ী, ২৬ জুলাই ২০২৫ থেকে নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে মিনার তথ্য এবং অর্থ স্