শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

দেশে ফিরেছেন প্রায় এক চতুর্থাংশ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার বাংলাদেশ থেকে হজ করতে যান প্রায় ৮৭ হাজার মানুষ। এর মধ্যে হজ পালন শেষে দেশে ফিরে এসেছেন ২০ হাজারের বেশি হাজি। মোট হজযাত্রীর প্রায় এক চতুর্থাংশ ইতোমধ্যে দেশে ফিরেছেন। 

আগামী ১০ জুলাইয়ের মধ্যে বাকি হজযাত্রীরা দেশে ফিরবেন। 

হজ অফিসের দেওয়া সরকারি তথ্য অনুসারে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন  ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন হাজী বাংলাদেশে ফিরেছেন।

এ সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৫ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ২৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৯ জন মক্কায়, ৯ জন মদিনায় ও একজন আরাফাতে মারা গেছেন। 

উল্লেখ্য, জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ অফিস আরো জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত ৬ হাজার ২০৭ জন হাজীকে পরিবহণ করেছে। সৌদির জাতীয় বিমান সংস্থা সাউদিয়া এয়ারলাইন্স ৭ হাজার ৮৭৩ জন হাজিকে ও সৌদি-ভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্স ৬ হাজার ৪২০ জন হাজিকে ফিরিয়ে এনেছে।

এখন পর্যন্ত মোট ৫২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি বিমান।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল এবং ৩১ মে তা শেষ হয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজযাত্রীদের সুবিধার্থে এ বছর ৭০টি হজ এজেন্সিকে অনুমোদন দেয়।

হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিস জানিয়েছে, সকল হাজির নিরাপদে দেশে ফেরা নিশ্চিত করতে, কর্তৃপক্ষ চলমান ফিরতি ফ্লাইট ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ