শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

৫৩ বছরের ইমামকে গ্রামবাসীর ব্যতিক্রমী বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী সদরের নাজিরপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. কবির আহমেদ টানা ৫৩ বছর দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনের শেষে তাঁকে স্মরণীয় বিদায় জানাতে ব্যতিক্রমধর্মী সংবর্ধনার আয়োজন করে গ্রামবাসী।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইমাম সাহেবকে এককালীন ১ লাখ টাকার সম্মানী প্রদান করা হয়। মসজিদ থেকে নিজ বাড়ি পর্যন্ত গাড়িতে করে তাঁকে বিদায় জানানো হয় সম্মান ও ভালোবাসায়। উপস্থিত ছিলেন শত শত গ্রামবাসী। অনেকেই আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

মাওলানা কবির আহমেদ নবাবপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি শুধু একজন ইমাম নন, বরং একজন শিষ্টাচারী, সদালাপী ও সেবাব্রতী মানুষ হিসেবে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

মসজিদ চত্বরে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি একরামুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন মাস্টার এনামুল হক। প্রধান অতিথি ছিলেন মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান কাজল, ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি নূর নবী, সৌদি প্রবাসী কামাল মির্জা, কাজী এরশাদ, শাহাদাত হোসেন সুরুজ, মাহবুবুল হক চাষীসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ইমাম সাহেবের অবদান অনস্বীকার্য। তার মতো মানুষেরা সমাজে আলোর দিশারি।’

অনুভূতিপূর্ণ বিদায়ী বক্তব্যে মাওলানা কবির আহমেদ এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি ধন্য। আমার জন্য দোয়া করবেন।’

মসজিদ কমিটির উপদেষ্টা আনোয়ার হোসেন রতন বলেন, ‘দেশের অনেক ইমাম বৃদ্ধ বয়সে অবহেলিত হয়ে পড়েন। আমরা চাই, এই বিদায় যেন সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। ইমাম সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই সম্মানী প্রদান করা হয়েছে।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ