শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


মুমিনের দুয়ারে ত্যাগের উৎসব


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আগামীকাল শনিবার (৭ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।

বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা আগামীকাল সকালেই ঈদগাহ ও মসজিদে গিয়ে আদায় করবেন ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ। এরপর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানির মাধ্যমে ইবরাহিমী ত্যাগ ও তাকওয়ার চেতনায় শামিল হবেন তারা।

ঈদের নামাজে খতিবগণ কোরবানির গুরুত্ব, আত্মত্যাগের শিক্ষা এবং ইমানদার জীবনের মূলনীতিগুলো নিয়ে আলোচনা করবেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করবেন—এই মিলনমেলায় প্রতিফলিত হবে ইসলামের ঐক্য ও ভ্রাতৃত্বের রূপরেখা।

এ উপলক্ষে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আলেমসমাজ। জাতীয় ঈদগাহে ঈদের জামাতের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জামাতে অংশ নেবেন সরকারের উপদেষ্টা, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক, রাজনীতিকসহ সর্বস্তরের মুসলমানরা। নিরাপত্à¦