শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


হজের সৌন্দর্য ও রহস্যকথা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুহাম্মাদ আশরাফুল আলম

কোনো বিধানের প্রকৃত সৌন্দর্য তা শরিয়তের পক্ষ থেকে নির্দেশিত হওয়ার মধ্যেই নিহিত রয়েছে। কেননা আল্লাহ তায়ালা মহান হেকমতওয়ালা। আর মহা প্রজ্ঞাময় এমন কোনো হুকুম দিতে পারেন না যাতে সামান্যতম অনিষ্টতা রয়েছে। শরিয়তের প্রতিটি বিধানের মধ্যেই অনেক হেকমত ও সৌন্দর্য বিদ্যমান রয়েছে। তবে সকল সৌন্দর্য মানুষ অনুধাবন করতে সক্ষম নয়। কিছু সৌন্দর্য এমন স্পষ্ট ও প্রকাশ্য হয়ে থাকে যে, তা সাধারণ মানুষও অনুধাবন করতে পারে। আমরা নিম্নোক্ত আলোচনায় ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান হজের হাতেগোনা কয়েকটি সৌন্দর্য তুলে ধরব।

১. ‘হজ’-এর শাব্দিক অর্থ হলো, কোনো কিছুর দৃঢ় ইচ্ছা করা। দৃঢ় ইচ্ছার সম্পর্ক অন্তরের সাথে। পূর্ণ শরীরের মধ্যে শ্রেষ্ঠ অঙ্গ দিল বা অন্তর। ‘হজ’কে হজ বলে নামকরণের মধ্যে পরোক্ষ ইঙ্গিত রয়েছে যে, হজ একটি উঁচু স্তরের ইবাদত। এ কারণে হজকে ‘হজ’ (ইচ্ছা ও প্রতিজ্ঞা) নাম দেওয়া হয়েছে। যার সম্পর্ক মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গের সাথে। আর এটা জানা কথা যে, দৃঢ় ইচ্ছা বা প্রতিজ্ঞা মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে দেয়। সুতরাং হজও মানুষকে তার চূড়ান্ত লক্ষ্য—আল্লাহর সন্তুষ্টির দ্বার পর্যন্ত পৌঁছে দেয়।