শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে ঈদুল আজহার ৫ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পবিত্র ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে হবে। এর মধ্যে কোনটি কোথায় কোন সময়ে হবে, তার একটি সূচি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বুধবার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়েছে।

সূচি অনুযায়ী, ঢাবির কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় পবিত্র ঈদুল আজহা’র দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রথম জামাতে ইমামতি করবেন উর্দু বিভাগের অধ্যাপক ড. রশিদ আহমদ এবং দ্বিতীয় জামাতে মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল ইমামতি করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮ টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ