বিজেপি সরকার ওয়াকফ সংশোধন বিলের মাধ্যমে মাদরাসাগুলোর বিরুদ্ধে যে অভিযান অব্যাহত রেখেছে এর তীব্র নিন্দা করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
গত সোমবার (১ জুন) উত্তর প্রদেশের আজমগড়ে জমিয়তে উলামায়ে হিন্দ 'তাহাফ্ফুজ-ই-মাদারিস' (মাদরাসা সুরক্ষা) সম্মেলনের আয়োজন করে। এই সম্মেলনে সংগঠনের সভাপতি মাওলানা আরশাদ মাদানী উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে মাদরাসা ও অন্যান্য ধর্মীয় স্থাপনার বিরুদ্ধে সরকারের অভিযানের তীব্র সমালোচনা করেন। তিনি এই পদক্ষেপগুলোকে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার ওপর গুরুতর আক্রমণ বলে অভিহিত করেন।
মাওলানা আরশাদ মাদানী বলেন, ‘মাদরাসা বন্ধ করার এই অভিযান মুসলমানদের সাংবিধানিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর একটি গুরুতর আক্রমণ।’
মাওলানা মাদানী আরও উল্লেখ করেন যে, সুপ্রিম কোরà§