শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

বায়তুল মোকাররমে এবারও ঈদের ৫ জামাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী শনিবার (৭ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ জুন) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর প্রতি এক ঘণ্টা পরপর বাকি চারটি জামাত অনুষ্ঠিত হবে। শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে।

বিভিন্ন জামাতে ইমাম ও মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন:

 

প্রথম জামাত (সকাল ৭টা)

ইমাম: ড. খলিলুর রহমান মাদানী, অধ্যক্ষ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী)

মুকাব্বির: খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

 

দ্বিতীয় জামাত (সকাল ৮টা)

ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুফাসসির, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. নাসির উল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

 

তৃতীয় জামাত (সকাল ৯টা)

ইমাম: ড. মুশতাক আহমদ, সম্পাদক, অনুবাদ ও সংকলন বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. বিল্লাল হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

 

চতুর্থ জামাত (সকাল ১০টা)

ইমাম: মুফতী মো. আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন

মুকাব্বির: মো. আমির হোসেন, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

 

পঞ্চম ও সর্বশেষ জামাত (সকাল ১০:৪৫ মিনিট)

ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন, ভাষা শিক্ষক, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন মুকাব্বির: মো. জহিরুল ইসলাম, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

প্রয়োজনে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী লাইব্রেরীয়ান, ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি বিকল্প মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ