|| মুফতি আবু বকর সিদ্দিক হাবিবী ||
শরীয়তের সকল ইবাদত চারটি মূলসূত্রের উপর ভিত্তি করে সাব্যস্ত হয়: কুরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস। যেসব ইবাদত এই চারটি সূত্রের মাধ্যমে প্রমাণিত, সেগুলোই শরীয়তে ইবাদত হিসেবে গণ্য হয়। তবে, যেসব ইবাদত এই চারটির মধ্যে কোন একটি দ্বারা প্রমাণিত নয়, সেগুলোকে শরীয়ত অনুযায়ী ইবাদত হিসেবে গ্রহণ করা যায় না।
সম্প্রতি, আমরা লক্ষ্য করেছি যে, রমজানের রোজা, ঈদ, আরাফার রোজা এবং কোরবানিসহ চন্দ্র তারিখ নির্ভর ইবাদতগুলোতে বাংলাদেশের কিছু অঞ্চলের মুসলিমরা সৌদি আরব বা বিশ্বের অন্য কোন অঞ্চলের চাঁদকে অনুসরণ করার পক্ষে মত প্রকাশ করছেন।
কিছু লোক মনে করেন, সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও ঈদ পালন করতে হবে। আবার কেউ কেউ বলেন, চাঁদ দেখার প্রয়োজন নেই, বরং লুনার ক্যালেন্ডার বা হিজরী ক্যালেন্ডারের ভিত্তিতে রোজা ঈদ পালন করা উচিত। অন্যদিকে, কিছু মানুষ মনে করেন, পৃথিবীর যেকোনà