শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

এবারের হজ আয়োজনে সৌদি এতো কঠোরতা করছে কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার পবিত্র হজ চলাকালে সৌদি আরব কর্তৃপক্ষ যে কঠোরতা দেখাচ্ছে তা অতীতে কখনো দেখায়নি। অনেকে বিষয়টি নিয়ে বিরক্ত ও ক্ষুব্ধ। তবে সৌদি আরব কর্তৃপক্ষ জানাচ্ছে, কেউ যাতে অবৈধভাবে হজে যেতে না পারে সেজন্যই তারা কঠোরতা দেখাচ্ছেন। বৈধ হজযাত্রীদের তাতে কোনো সমস্যা হবে না।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, অনুমতি ছাড়া হজ করতে যাওয়া ব্যক্তিদের রুখতে এসব নীতি প্রয়োগ করা হবে।  গত বছর তীব্র গরমে কয়েকশ হাজির মৃত্যুর পর এই পদক্ষেপ নিয়েছে তারা।

প্রতিবেদনে আরও বলা হয়, এবার অনিবন্ধিত হজযাত্রীদের সনাক্ত করতে এলাকাগুলোতে ড্রোন মোতায়েন করা হয়েছে। তল্লাশি চালানো হয়েছে কয়েকশ অ্যাপার্টমেন্টে। অবৈধ হজ পালনকারীদের জরিমানাও দ্বিগুণ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, সৌদির আইন অমান্যকারীদের ১০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। এবার ১০ টিরও বেশি দেশের নাগরিকদের জন্য পরিবারিক ও পর্যটন ভিসা নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, তীব্র গরমের মধ্যে হজযাত্রীদের জন্য প্রতিদিন ১০ লাখ টন পানি সরবরাহ করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের জাতীয় পানি পরিষেবা দপ্তর। হজের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা এবং কাবায় অবস্থানকারী মুসল্লিদের জন্য এই পানি সরবরাহ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ