শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

অবৈধ হজযাত্রীদের রাখা হবে আশ্রয়কেন্দ্রে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রয়োজনীয় নথি ও কাগজপত্র ছাড়াই যারা হজ করতে আসবেন তাদের ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়ে সৌদি আরব সরকার। 

সৌদির সরকার ঘোষণা দিয়েছে, যে সব মুসলিম হজভিসা ও প্রয়োজনীয় নথি ব্যতিরেকে হজের জন্য সৌদি আরবে আসবেন, তাদেরকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হবে। 

সৌদি আরবের উপকূলবর্তী শহর জেদ্দার নগরপ্রশাসনের মুখপাত্র মোহাম্মেদ আল বাকমি দেশটির সরকারি টেলিভিশন আল এখবারিয়াকে এ তথ্য জানিয়ে বলেছেন, ‘যতদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু না হচ্ছে, ততদিন তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে থাকতে পারবেন।’

ইসলামের ৫টি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ লাখ মুসল্লি।

এই মুসল্লিদের সবাই যে বৈধভাবে, নিয়ম মেনে এবং প্রয়োজনীয় নথিপত্রসহ আসেন— এমন নয়। হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা বাধ্যতামূলক করেছে সৌদির সরকার; কিন্তু প্রতি বছরই হাজার হাজার হজযাত্রী হজভিসা এবং প্রয়োজনীয় নথি ব্যতিরেকে হজ করতে আসেন।

তারা হজ করতে পারেন ঠিকই, কিন্তু বৈধ হজযাত্রীরা সৌদি সরকারের কাছ থেকে আবাসন, পরিবহনসহ অন্যান্য যেসব পরিষেবা পেয়ে থাকেন, সেসব তাদের জোটে না। ২০২৪ সালে সৌদিতে তীব্র দাবদাহের কারণে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন শতাধিক হজযাত্রী। এই মৃতদের প্রায় সবাই নথিবিহীন হজযাত্রী ছিলেন এবং প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বাইরে থাকার কারণেই মৃত্যু হয়েছিল তাদের। ওই ঘটনায় দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনা হয়েছিল সৌদি আরবের। সেই সমালোচনাকে আমলে নিয়েই এবার অবৈধ হজযাত্রীদের জন্য আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ