শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

‘নবীজির আদর্শ ছাড়া কোনো সংস্কারই ফলপ্রসূ হতে পারে না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত কুইজ ও সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক রাজধানীর গ্রিনরোড স্টাফ কোয়ার্টার মসজিদ কমপ্লেক্সে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে চারটি স্তরে মোট ৪০টি পুরস্কার প্রদান করা হয়েছে। 
অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। 

প্রধান অতিথি শিশু-কিশোরদের জন্য নবীজীবনী নিয়ে চমৎকার আলোচনা করেন। অনুপ্রাণিত করেছেন উপস্থিত শ্রোতা দর্শক ও অতিথিদের। 

মুফতি সাখাওয়াত হুসাইন বলেন, শিশুদের মননে নবীজির ভালোবাসা আদর্শের বীজ রুইয়ে দিতে হবে। মনে রাখতে হবে নবীজির আদর্শ ছাড়া কোনো সংস্কারি ফলপ্রসূ হতে পারে না। 

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি আহসান শরীফ; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাহবুব হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি এহসানুল হক উসমান; মুফতি আবদুল হান্নান হাবীব; মাওলানা হাবীবুর রহমান; মুফতি নাঈম হুসাইন; গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মসজিদ মাদরাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া। 
মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি জাকারিয়া মাহমুদ। আহ্বায়ক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি আবদুল কাইয়ুম হানাফি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ