শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

সৌদি পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৬ হাজার ৩২৪ জন হজযাত্রী। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭১ হাজার ২৩৯ জন রয়েছেন।

শুক্রবার প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ ফ্লাইটের তথ্য দিয়েছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজযাত্রী পরিবহনে মোট ১৯৭টি ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে—

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০১টি ফ্লাইটে ৩৮,৯৯৭ জন,

সৌদি এয়ারলাইন্সের ৭২টি ফ্লাইটে ২৭,৫২৯ জন এবং

ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৪টি ফ্লাইটে ৯,৭৯৮ জন সৌদিতে পৌঁছান।

হজের জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় গত ২৯ এপ্রিল, সেদিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। হজ ফ্লাইট ৩১ মে পর্যন্ত চলবে, আর ফিরতি ফ্লাইট ১০ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই পর্যন্ত চলবে।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে ১১ জন পুরুষ ও ১ জন নারী। মক্কায় মারা গেছেন ৬ জন এবং মদিনায়ও মারা গেছেন ৬ জন। সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে ২৭ মে, নিহত শাহাদাত হোসেনের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫,২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১,৯০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। মোট হজ এজেন্সি রয়েছে ৭০টি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ