শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

যে সব কারণে দোয়া কবুল হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লাহর কাছে প্রার্থনাকারীর কিছু কিছু অন্যায় ও ত্রুটি এমন রয়েছে, যার ফলে তার দোয়া কবুল করা হয় না। এসব বিষয়গুলো থেকে বিরত থাকা জরুরি। দোয়া কবুল না হওয়ার কারণগুলো কী?

১. পানীয়, খাদ্যবস্তু অথবা পরিধেয় পোশাক-পরিচ্ছদ হারাম হলে। দোয়াকারী যদি তার খাদ্য ও পানীয় সামগ্রী এবং পোশাক-পরিচ্ছদ হারাম উপার্জন দিয়ে ক্রয় করে থাকে, তাহলে তার দোয়া কবুল হবে না। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, হে লোক সকল! নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বিষয়ই গ্রহণ করেন। আল্লাহ তাআলা রাসুলদের যে নির্দেশ প্রদান করেছেন, মুমিনদেরও সে নির্দেশই প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন-

يَٰٓأَيُّهَا ٱلرُّسُلُ كُلُواْ مِنَ ٱلطَّيِّبَٰتِ وَٱعۡمَلُواْ صَٰلِحًاۖ إِنِّي بِمَا تَعۡمَلُونَ عَلِيمٞ


‘হে রাসুলগণ! তোমরা পবিত্র ও ভাল বস্তু থেকে খাও এবং সৎকর্ম কর। নিশ্চয়ই তোমরা যা কর সে সর্ম্পকে আমি সম্যক জ্ঞাত।’ (সুরা মুমিন : আয়াত ৫১)

আল্লাহ তাআলা আরও বলেন-

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ كُلُواْ مِن طَيِّبَٰتِ مَا رَزَقۡنَٰكُمۡ

 
‘হে মুমিনগণ! আহার কর আমি তোমাদের যে হালাল রিজিক দিয়েছি তা থেকে।’ (সুরা বাকারা : আয়াত ১৭২)

এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সে ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে দীর্ঘ সফরে উস্কোখুস্কো ও ধূলিমলিন অবস্থায় আকাশের দিকে দু’হাত প্রসারিত করে দোয়া করে- ‘হে আমার রব! হে আমার রব! অথচ তার পানাহার হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং হারাম মাল দিয়েই সে খাবার গ্রহণ করেছে, কীভাবে তার দোয়া কবুল করা হবে!’ (মুসলিম ১৫১০)

২. দোয়া কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করা।

৩. আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য দোযা করা। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ قَالَ يَقُولُ قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يَسْتَجِيبُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعَاءَ

 
‘বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হতে থাকে, যতক্ষণ না সে কোনো গুনাহ বা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার দোয়া করে অথবা যতক্ষণ না সে তাড়াহুড়া করে। বলা হলো, তাড়াহুড়া কী ইয়া রাসুলাল্লাহ! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একথা বলা যে, আমি দোয়া করেছি, কিন্তু কবুল হতে দেখছি না। এরপর আক্ষেপ করতে থাকে এবং দোয়া করা ছেড়ে দেয়।’ (বুখারি ৪০৬৩; মুসলিম ৩৫২৭)

 
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দোয়া কবুরের জন্য হারাম উপার্জন, তাড়াহুড়ো করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। কোরআন-সুন্নাহর উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ