শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘শেষ নবী’ অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। 

আজ সোমবার (২৬ মে) খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের  সভাপতিত্বে কমিটির খাস বৈঠক রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসাতুস সুফফাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৫ নভেম্বর, সোমবার সকাল ৮টায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। 

মাওলানা আব্দুর রশিদকে আহবায়ক, মাওলানা মোহাম্মদ আলী কাসেমী ও মাওলানা সাঈদ নূরকে যুগ্ম আহবায়ক, মুফতি ইমাদ উদ্দীনকে সদস্য সচিব, মুফতি সালাহউদ্দিন ও মাওলানা উবায়দুল্লাহ কাসেমীকে যুগ্ম সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলান রশিদ আহমাদ,  মাওলানা মোহাম্মদ আলী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা সাঈদ নূর,‌ মাওলানা দ্বীন মোহাম্মাদ পীর সাহেব জায়গীর, মাওলানা নূরুল হক হামিদী, মুফতি সালাউদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা হারুনুর রশিদ, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মাওলানা মাস‌উদুর রহমান আইয়ুবী,মাওলানা আনোয়ার হামিদী, মাওলানা আবু ইউসুফ ও মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ