শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

৪০ বছরের জমানো অর্থে হজে গেলেন ইন্দোনেশিয়ান দম্পতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

এ বছর হজ করবেন ইন্দোনেশিয়ার পরিচ্ছন্নতাকর্মী লেজিমান ও তাঁর স্ত্রী। পরিচ্ছন্নতাকর্মী লেজিমানের কাছে স্বপ্ন ও সাধনার বিষয়। হজের স্বপ্ন পূরণ করতে তিনি অর্থ সঞ্চয় করেছেন ৪০ বছর ধরে। অবশেষে তাঁর স্বপ্ন সত্যি হতে চলেছে।

এরই মধ্যে তিনি ও তাঁর স্ত্রী সৌদি আরবে পৌঁছেছেন। লেজিমান বলেন, ‘আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। আমি কখনো ভাবিনি শেষ পর্যন্ত আমি নিজ চোখে পবিত্র কাবাঘর দেখব। আমি সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই।’

‘একই সঙ্গে আমি ধন্যবাদ দিতে চাই, যাঁরা আমাকে নানাভাবে সহযোগিতা করেছেন। আমি ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ ব্যবস্থার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানাই। কেননা এটা আমার যাত্রাকে সহজ করেছে।’

হজের স্বপ্ন পূরণের জন্য নিজের সংগ্রাম ও প্রচেষ্টার বিবরণ দিয়ে তিনি বলেন, ‘পবিত্র হজযাত্রার জন্য আমি ১৯৮৬ সাল থেকে সঞ্চয় শুরু করি।

অভাবের সংসারে কঠোর পরিশ্রম করে আমার স্ত্রী আমাকে সাহায্য করেছেন। নানা সমস্যার মধ্যেও আমরা কখনো আশা হারাইনি। আমি ও আমার স্ত্রী নিয়মিত সঞ্চয় করেছি। অবশেষে এ বছর হজযাত্রীদের তালিকাভুক্ত হয়েছি।’
উল্লেখ্য, ইন্দোনেশিয়া সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ।

এ বছর ইন্দোনেশিয়ার দুই লাখ ২১ হাজার মুসল্লির হজ করার কথা রয়েছে। ইন্দোনেশিয়া মক্কা রুট ইনিশিয়েটিভ পরিষেবার অন্তর্ভুক্ত একটি দেশ। এই পরিষেবার অধীনে হাজি নিজ দেশেই ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসেন এবং সৌদি আরবে নেমে সরাসরি নির্ধারিত বাসে হোটেলে পৌঁছে যান। সৌদি কর্তৃপক্ষ হোটেলে তাঁদের ব্যাগ ও লাগেজ পৌঁছে দেয়।

সূত্র : গালফ নিউজ

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ