শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

১০০ দেশের ১৩০০ জনকে হজ করাবেন সৌদি বাদশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব কর্তৃপক্ষ প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের বাছাই করা ব্যক্তিদের রাজকীয়ভাবে হজ করিয়ে থাকে। এবারও দেশটি সেই উদ্যোগ নিয়েছে। এবার নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের এক হাজার ৩০০ জনকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

এর বাইরে এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব। ইতোমধ্যে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে।

এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরো জোড়ালো হবে বলে আশা করেন তিনি। সূত্র: সৌদি গেজেট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ