শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ইমামতি করছেন ৮২ বছর ধরে, শুরুটা ১৩ টাকা বেতনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মো. আরজ উদ্দিন। মাত্র ১৩ টাকা বেতনে ইমামতি শুরু করেছিলেন তিনি। সময়ের স্রোত পেরিয়ে আজ ১০৭ বছর বয়সেও তিনি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করছেন। তবে এখন কোনো পারিশ্রমিক নেন না।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের এই ইমাম প্রায় ৮২ বছর ধরে ইমামতি করছেন। বয়সের ভারে নুয়ে পড়লেও এখনো নিয়মিত নামাজ পড়ান তিনি। তার জীবনের বড় অংশই কেটেছে মসজিদ আর কোরআনের খেদমতে।

ইমামতি শুরু করার সময়ের কথা স্মরণ করে হাফেজ মো. আরজ উদ্দিন বলেন, ‘প্রায় ৮২ বছর ধরে ইমামতি করছি। জীবনের শুরুতে ১৩ টাকা বেতনে ৪৩ বছর ধরে ইমামতি করেছি। এখন কোনো চুক্তিভিত্তিক বেতন ছাড়াই মসজিদে খেদমত করে যাচ্ছি। একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি ছাড়া আমার জীবনে অন্য কোনো লক্ষ্য ছিল না। অভাব-অনটনে অনেক সময় না খেয়ে থেকেছি। একপর্যায়ে আমার আব্বা আমাদের পরিবারের জন্য ৯ কানি জমি বিক্রি করেছিলেন।’

এই বয়সেও ইমামতির প্রতি তার ভালোবাসা এবং দায়বদ্ধতা দেখে অবাক হন অনেকে। তার জীবনের একমাত্র কামনা—জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাস্তায় থেকে ইবাদত-বন্দেগিতে জীবন পার করা।

স্থানীয় সাংবাদিক মো. মাসুদ মিয়া বলেন, ‘হাফেজ মো. আরজ উদ্দিন একজন নিঃস্বার্থ ও ধার্মিক মানুষ। দীর্ঘ ৮০ বছরের বেশি সময় ধরে ইমামতি করলেও কখনো লোভ-লালসায় পড়েননি। তিনি ইমাম সমাজের জন্য এক অনুকরণীয় আদর্শ। আমরা তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করি।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ