শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


আলেম বিচ্ছিন্ন সমাজ গলাকাটা দেহের মতো: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি  মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, আলেম বিচ্ছিন্ন সমাজ গলাকাটা দেহের মতো। উলামায়ে কেরামের মাঝে ইলমে ওহির আলো থাকার কারণে তাঁরা মঙ্গল ও অমঙ্গল, সত্য ও মিথ্যা, বন্ধু ও শত্রু, উন্নতি ও অবনতি সঠিকভাবে নির্ণয় করতে পারেন। যে সমাজে উলামা রয়েছেন, সে সমাজ মস্তকসহ দেহের মতো সচল ও জীবন্ত। আর উলামা বিচ্ছিন্ন সমাজ গলাকাটা দেহের মতো নিষ্প্রাণ।

মঙ্গলবার (২০ মে) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখার আওতাধীন খিলক্ষেত থানা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জমিয়ত সভাপতি বলেন, বিশ্বায়নের মূল লক্ষ্য হলো উম্মতকে আলেম সমাজ থেকে বিচ্ছিন্ন করা। তাই ইলমে ওহির ধারক ও বাহক হিসেবে আমাদের এসব ষড়যন্ত্র ও বাতিল প্রোগ্রামের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যত বেশি জনসাধারণকে সম্পৃক্ত করব, তত বেশি মানুষের কল্যাণে অবদান রাখতে পারব। জমিয়তের ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এ দেশের রাজনীতিতে বলিষ্ঠ অবস্থান তৈরি করতে হবে।