শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

শুক্রবার সিলেটে বিক্ষোভের প্রস্তুতি হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ ১২ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৩ মে শুক্রবার বাদ জুমা সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে।

ওই কর্মসূচি সফলের লক্ষ্যে সোমবার (১৯ মে) বাদ মাগরিব সোবহানীঘাট মাদরাসা দফতরে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় কমিটির সদস্য ও বন্দরবাজার জামে মসজিদের খতিব মাওলানা মশতাক আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের প্রস্ততি পর্যালোচনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা নজমুদ্দীন কাসেমী, মাওলানা ছামিউর রহমান মুছা, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা মোজাম্মিল হক তালুকদার, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা ইমদাদুল হক নোমানী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ছানাউল্লাহ, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা এমরান আলম, হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবুল হোসাইন চতুলী, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা মনজুর রশীদ আমিনী প্রমুখ।

সভায় ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন বাতিলের দাবিতে আগামী শুক্রবারের বিক্ষোভ মিছিলে সিলেটের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও পাড়া মহল্লা থেকে বাদ জুমা মিছিল সহকারে কোর্ট পয়েন্টে সমবেত হওয়ার জন্য সর্বস্তরের তৌহিদি জনতার প্রতি আহ্বান জানানো হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ