শুক্রবার, ২২ মে ২০২৬ ।। ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী শতাব্দীর হজযাত্রা: স্মৃতিতে লিপিবদ্ধ এক ইতিহাস ৭ ঘণ্টা পর চট্টগ্রামে পরিস্থিতি নিয়ন্ত্রণে, সচল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেখতে দেখতে হুজুরের চলে যাওয়ার ৯ বছর হয়ে গেল! ঈদের ফিরতি ট্রেন যাত্রা: আজ বিক্রি হচ্ছে ১ জুনের টিকিট জাপানের সঙ্গে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ চুক্তি অনুমোদন ফেনীতে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ১০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত শান্তি ও নিরাপত্তার জন্য শরিয়া আইন বাস্তবায়ন জরুরি চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫১২৭৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ পালন করতে এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩০টি ফ্লাইটে ৫১ হাজার ২৭৮ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬৯৫ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮২৫টি ভিসা ইস্যু করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।


হেল্প ডেস্কের তথ্য মতে, ১৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন— জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ